দুমকিতে আ’লীগের বিজয় শোভাযাত্রা

মো.সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে একটি বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ।

বুধবার (১৫ই ডিসেম্বর) বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমের নেতৃত্বে উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ইউনিট পর্যায়ের আ’লীগ ও সহযোগী সংগঠনের অন্তত: দু’সহাস্ত্রাধিক নেতা-কর্মীদের অংশ গ্রহণে বিজয় শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নসিব সিনেমা চত্তরে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. হারুন অর রশিদ হাওলাদার, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান সিকদার, আমিনুল ইসলাম সালাম, সৈয়দ গোলাম মরতুজা প্রমূখ।