হিলিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

শাহিনুর আলম শাহিন,হিলি, দিনাজপুর।

দিনাজপুরের হিলিতে দিনব্যপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় পৌর আওয়ামীলীগের আয়োজনে অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর পর শহীদদের স্মরণে এক মিনিটের নিরবতা পালন ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় সেখানে হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইমাদুল হক,সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন,উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাব মল্লিকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।