লালমনিরহাটে দুই কোটি ৭৪লক্ষ টাকার মাদক দ্রব্য ধ্বংশ

মিজানুর রহমান,লালমনিরহাট:
লালমনিরহাট বর্ডার গার্ড (বিজিবি) ১৫ ব্যাটালিয়ন কর্তৃক ২,৭৪,৭২,৪২২/-(দুই কোটি চুয়াত্তর লক্ষ বাহাত্তর হাজার চারশত বাইশ) টাকা মূল্যমানের মাদকদ্রব্য ধ্বংস করেছে।
রবিবার ২৩ জানুয়ারী সকাল ১১টায় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে গত একবছরে আটক দুই কোটি চুয়াত্তর লক্ষ টাকা মূল্যমানের মাদক দ্রব্য ধ্বংশ করা হয়।এসব মাদক ১৫ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্ত হতে, গত ১লা ডিসেম্বর ২০ হতে ৩০ নভেম্বর ২১ প্রযন্ত আটক করা হয়।মাদক দ্রব্য ব্যাটালিয়ন সদরের প্রশিক্ষণ মাঠে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে১৫ বিজিবি ব্যাটালিয়ন লালমনিরহাট এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম তৌহিদুল আলম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল জাকারিয়া হোসেন,পিএসসি, জি,ডিপুটি রংপুর রিজিয়ন,বিশেষ অতিথি আবু জাফর জেলা প্রশাসক লালমনিরহাট,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সহ বিভিন্ন সামরিক ও আধাসামরিক কর্মকর্তাবৃন্দ।
ধ্বংশযজ্ঞ মাদক দ্রব্যের মধ্যে ২০,৪৫৫ পিস ইয়াবা, ৮২৬কেজি ৪৫২ গ্রাম গাঁজা,৩৪,১১১ বোতল ফেন্সিডিল এবং ২.৪০০ কেজি তরল ফেন্সিডিল,২০১ প্যাকেট বিভিন্ন প্রকার মদ,৬,১৭৬ বোতল ইস্কাপ সিরাপ ২৬০ পিস আয়রন ট্যাবলেট, এবং ৪৯৪ প্যাকেট খৈনি, সহ বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য ধ্বংস করা হয় এসময়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক মূল্য দুই কোটি চুয়াত্তর লক্ষ বাহাত্তর হাজার চারশত বাইশ টাকা।
