হাকিমপুর পৌর যুবলীগ ভারপ্রাপ্ত সা: সম্পাদক রতন

শাহিনুর আলম শাহিন,হিলি, দিনাজপুর।
দিনাজপুরের হাকিমপুর পৌর আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব পেলেন গোলজার হোসেন রতন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনে হাকিমপুর পৌর শাখা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল রানাকে নিজ পদবি ও হাকিমপুর আওয়ামী যুবলীগের সাধারণ সদস্য পদ থেকে সাময়িক ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। পদ শুন্য হওয়ায় ক্ষমতা বলে হাকিমপুর পৌর যুবলীগ ভারপ্রাপ্ত সা: সম্পাদক হিসাবে গোলজার হোসেন রতন দায়িত্ব পেলেন।
হাকিমপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক এমদাদুল মল্লিক (টগর) জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ হাকিমপুর উপজেলা শাখার জরুরি আলোচনা সভায় সোহেল রানাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক অপরাধের কারণে ভার: সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার ও উপজেলা যুবলীগের সাধারণ সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে সাময়িক ভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে। এবং যুগ্ন সাধারন সম্পাদক গোলজার হোসেন রতনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
