লক্ষ্মীপুরে কোরআন তেলওয়াত ও জিকিরের মধ্যে দিয়ে শুরু হলো সুন্নী এস্তেমা

মুজাহিদুল ইসলাম ‘ লক্ষ্মীপুর :-

পরম করুনাময় আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও মেহেরবানীতে শুরু হলো লক্ষ্মীপুরের চররমনী মোহন ইউনিয়নের সাইফিয়া দরবার শরীফের সুন্নী এস্তেমা।

কোরআন তেলওয়াত ও জিকিরের মধ্যে দিয়ে আজ ২৭ জানুয়ারী বৃহস্পতিবার বাদ যোহরের পরপর স্বাস্থ্যবিধি মেনে শুরু হলো সাইফিয়া দরবার শরীফ লক্ষ্মীপুর এর সদ্য পর্দানশীন পীর সাহেব কেবলা মুর্শিদে হক লক্ষ্মীপুরী মরহুম মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দীকি( রহমতুল্লাহ আলাইহি) প্রবর্তিত রাসুল প্রেমের মহাসমাবেশ সুন্নী এস্তেমা আরাম্ব হয়।

এই সাইফিয়া দরবার শরীফের সুন্নী এস্তেমা চলবে ২৮ ও ২৯ জানুয়ারি শুক্র ও শনিবার পযন্ত। তিনদিন ব্যাপী অনুষ্ঠিতব্য এস্তেমায় ঈমান আমল ও আকিদা বিষয়ে মুল্যবান বয়ান পেশ করবেন দেশ বরেণ্য ওলামায়ে কেরামগন। মুল বয়ান পেশ করবেন এবং আখেরী মোনাজাত পরিচালনা করবেন সাইফিয়া দরবার শরীফ লক্ষীপুর এর বর্তমান রাহনুমা – খলীফায়ে মহান মুর্শিদে হক লক্ষীপুরী আলহাজ মাওলানা মোহাম্মদ শাহ আতায়ে রাব্বী সিদ্দীকি আস-সাইফি । আখেরি মুনাজাত হবে রবিবার বাদ ফজর।