চাটখিলে দক্ষিণ মোহাম্মদপুর প্রবাসী কল্যাণ ট্রাস্টের ১ম বর্ষপূর্তি উদযাপন

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ১ম বর্ষপূর্তি উদযাপন করেছে।
বৃহস্পতিবার (০৩ই ফেব্রুয়ারী) সন্ধ্যায় ৬টা দক্ষিণ মোহাম্মদপুর তালিমুল কোরআন নূরানী মাদ্রাসার মাঠে ট্রাস্টের সভাপতি রহুল আমিন আরিফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুফতি ফজলুর রহমান তোহা’র সঞ্চালনায় হাফেজ মোঃ ইয়াছিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আনিছ আহমেদ হানিফ, মাষ্টার সুলতান আহমদ,নব নির্বাচিত মেম্বার ইউসুফ আলী।
আরো বক্তব্য রাখেন প্রবাসী নুরুল ইসলাম, প্রবাসী আব্দুস সামাদ, সাংবাদিক মনির হোসেন সোহেল, ছাত্রনেতা মনির হোসেন শুভ, মাষ্টার ফারুক, সাংবাদিক সিরাজুল ইসলাম হাসান, ছাত্রনেতা রবিউল আলম রবিন, সোসাটির সার্ভিস এর প্রতিষ্ঠাতা নিরব রানা প্রমূখ।
উপস্থিত ছিলেন সাংবাদিক ইয়াছিন চৌধুরী, সাংবাদিক রানা চৌধুরী, সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক বেল্লাল হোসেন নাঈম, সাংবাদিক ফরিদ খান, সাংবাদিক পারবেজ হোসেন নিলয়,নুর মোঃ মেম্বার, ইয়াছিন, বিপ্লব, শাহ জাহান, সহ অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও সংগঠনে সকল সদস্য বৃন্দ।
বক্তাগণ বলেন শুধুমাত্র গরিব অসহায় মানুষের সাহায্য, রক্ত দান, করোনা কালীন মানুষ পাশে থাকলে হবে না, কিভাবে আরো বেশি করে মানুষের সেবা করা যায় সে দিকে সবাইকে খেয়াল করতে হবে।
বক্তাগন যুবসমাজকে আরো সামাজিক কাজে এগিয়ে আশার আহ্বান জানান। ফি ফায়ার, পাবজি সহ সকল বিতর্কিত গেইম খেলা থেকে বিরত থাকার জন্য যুবসমাজ কে আহ্বান করা হয়েছে।
ট্রাস্টের সহ-সভাপতি জাহিদ হাসান বাবু বলেন গাছের চারা রোপণ করা, দক্ষিণ মোহাম্মদপুর সড়কে বাতি লাগানো, যুবকদের উদ্দেশ্যে বলেন আপনাদের কে কি বললো সে দিকে খেয়াল না করে সামাজিক কাজ করে যাবেন সমাজে ভালো করলে সমাজ প্রথমে সহজে মেনে নিতে চায়না পরে তারাই আপনাদের প্রশংসা করবে।
উল্লেখ্য,সংগঠনটি বিগত এক বছরে দুইটি বিয়েতে আর্থিক অনুদান প্রদান,বসতঘর পুড়ে যাওয়া পরিবারকে পুনরায় ঘর নির্মাণ করে দেওয়া,অসহায় ব্যক্তিকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান,টিউমার অপারেশনের রোগিকে অনুদান,সিজারের রোগিকে অনুদান প্রদান,যমজ শিশুকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেওয়া,ব্লাড ক্যাম্পিং ৩টি,মেডিকেল ক্যাম্প ২টি,৬১ তম ব্যাগ রক্তদান, রমজানে ইফতার সামগ্রী বিতরন,বিদেশগামী ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান,ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে চিকিৎসা দেওয়াসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করেছে।
