জাপা নেতার রোগমুক্তি কামনায় প্রেসক্লাব দুমকিতে বিশেষ দোয়া মোনাজাত

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি  ও আঙ্গারিয়া ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব  সুলতান আহম্মেদ হাওলাদারের রোগমুক্তি কামনায় প্রেসক্লাব দুমকিতে বিশেষ  দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল শুক্রবার(৪ ফেব্রুয়ারি) বাদ মাগরিব উপজেলা ইত্তেফাক প্রতিনিধি অধ্যাক্ষ জামাল হোসেন এর সঞ্চালনায় প্রেসক্লাব দুমকির মিলনায়তনে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময়  উপস্থিত ছিলেন, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রুপান্তর এর উপজেলা প্রতিনিধি মজিবুর রহমান মাস্টার,  উপজেলা শিক্ষক নেতা মো.রফিকুল ইসলাম, মো. আবদুল জব্বার হাওলাদার, উপজেলা জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক ও নতুন বাজার বনিক সমিতির সভাপতি (অব.)সার্জেন্ট ফজলুল হক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,  উপজেলা  জাতীয় যুব সংহতির সভাপতি ও প্রেসক্লাব দুমকির সহ- সভাপতি  হারুন অর রশিদ,  শহিদুল ইসলাম, জাপা নেতা নাসির উদ্দিনসহ প্রেসক্লাব দুমকির সদস্য বৃন্দ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন দুমকি এ.কে. স.প্রা.বি. সহ.শিক্ষক মাওলানা মো.নেসার উদ্দিন।
উল্লেখ্য তিনি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী, সাবেক এমপি আলহাজ্ব এ.বি.এম. রুহুল আমিন হাওলাদার এর বড় ভাই।