পবিপ্রবিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি)তে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় পরিবেশ বিজ্ঞান ও দূর্যেগ ব্যবস্থাপনা অনুষদের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র অমিত সানার সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ে’র শ্রী শ্রী রাধাগোবিন্দ কেন্দ্রীয় মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ও প্রক্টোর ড.সন্তোষ কুমার বসু, এগ্রোনমি বিভাগের অধ্যাপক ড. গোপাল সাহা।
উক্ত পূজা অনুষ্ঠিত আরও উপস্থিত ছিলেন, কমিউনিটি হেলথ এন্ড হাইজিন বিভাগেরসহযোগী অধ্যাপক লিটনসেন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.কুমার দেবাশিষ দত্ত, ইকোনমিক্স এন্ড স্যোসিওলোজি বিভাগের সহযোগী অধ্যাপক অনুপ কুমার মন্ডল, সরস্বতী পুজা উদযাপন কমিটির সদস্য সচিব এবং বায়োক্যামিস্ট্রি এন্ড ফুড এনালাইসিস বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ দেবনাথ, গ্রন্থাগারিক পঙ্কজ কুমার সরকারসহ বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিগন।
