লক্ষ্মীপুরে মেঘনা নদী থেকে খুটি অপসারনে মৎস অফিসের অভিযান, আনন্দিত সাধারন জেলেরা

নিজস্ব প্রতিবেদক,লক্ষ্মীপুর ॥

লক্ষ্মীপুরে মেঘনা নদীতে খুটি অপসারনে অভিযান পরিচালনা করেছে লক্ষ্মীপুর মৎস অফিস। এতে খুশি সাধারন জেলেরা। তাদের দাবী শুধু খুটি নয় নিষিদ্ধ সব জালই অপসারন করতে হবে মেঘনা নদী থেকে। একই সাথে সাধারন জেলেদের জন্য উম্মুক্ত করতে হবে এসব স্থান।

গত শনি, রবি ও মঙ্গলবার সকাল ১০ টা থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে লক্ষ্মীপুর সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ সারোয়ার জামাল এর নের্তৃত্বে সহকারী মৎস কর্মকর্তা মোঃ আবুল কাসেমের সার্বিক তত্বাবধানে ও নৌ-পুলিশের সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এসময় তারা নদীতে পুতে দেয়া খুটি করাত দিয়ে কেটে ফেলে। ট্রলারে বেঁধে জাল টেনে জাল তুলে নস্ট করে দেয়া হয়।

স্থানীয় জেলেরা বলেন,দীর্য দিন ধরেই আমরা এই স্থানে জাল ফেলতে পারতাম না। ভোলা জেলার ফারুক নামে খ্যাত জনৈক ব্যক্তি খুটি দিয়ে মেঘনা নদী দখলে রাখে। তার ভয়ে কেউ জাল ফেলতে পারতো না।

মৎস অফিসের এমন অভিযানকে স্বাগত জানিয়ে বলেন,শুধু এটানয় এমন যত খুটি ও পিটানোসহ নিষিদ্ধজাল রয়েছে সবই নদী থেকে তুলে দিতে হবে।মৎস অফিসের এমন অভিযান অব্যাহত রাখতে এমনটাই আশা সাধারন জেলেদের।

এদিকে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বলেন,আমরা কোন ধরনের চাপ অনুভব করছি না প্রভাবশালীদের। এসব এলাকায় সাধারন জেলেরা মাছ ধরতে পারতো না। খুটি অপসারনের ফলে সাধারন জেলেরা নির্বিগ্নে এসব এলাকায় মাছ ধরতে পারবে। এছাড়া নদীর গতিপথ আর বাঁধাগ্রস্থ্য হবে না।

অপরদিকে সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন,এসব খুটি অবৈধ। এর ফলে নদীর নাব্যতার ক্ষতি হয়। আমরা আশা করছি নিয়মিত অভিযানে এসব জাল ও খুটি অপসারন করতে সফল হব। তবে পর্যাপ্ত বাজেট পেলে অভিযান নিয়মিত পরিচালনা করা সম্ভব হবে।