চাটখিলে যুগান্তরের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :

নোয়াখালীর চাটখিল উপজেলা শাখা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে যুগান্তরের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

রোববার সকালে চাটখিল সাংবাদিক ফোরাম কার্য্যালয়ে স্বজন সভাপতি অধ্যাপক জাকির হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও যুগান্তর প্রতিনিধি মোঃ আবু তৈয়ব এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর, চাটখিল পৌরসভার সাবেক প্যানেল মেয়র আহসান হাবিব সমীর, চাটখিল প্রেসক্লাবের সাবেক সভাপতি দিদার উল আলম, চাটখিল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফারুক ছিদ্দিকী ফরহাদ, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল ইসলাম কানন, মানব জমিন প্রতিধি মোঃ মামুন হোসেন, বিশিষ্ট ঠিকাদার নুরুল আমিন পাটোয়ারী, স্বজন সেক্রেটারী অধ্যাপক মোঃ আবুল হোসেন। সভায় উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শাহজাহান খান বাবুল, চাটখিল মহিলা কলেজের সাবেক অধ্যাপক নুর হোসেন, জয়াগ কলেজের অধ্যাপক নুর হাসান দেওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হোসেন, সাংবাদিক মোঃ হাসান, আমান উল্যা মীর, মোঃ রুবেল প্রমুখ।