লালমনিরহাটে ময়লার স্তূপ থেকে একটি নবজাতক শিশু উদ্ধার

মিজানুর রহমানঃ

লালমনিরহাট পৌরসভার কালিবাড়ী এলাকায় ময়লার স্তূপ থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।উদ্ধার হওয়া শিশুটি কন্যা সন্তান।শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পুলিশ সদর হাসপাতালে ভর্তি করেছে।

সোমবার ১৪ই ফেব্রুয়ারী সকালে লালমনিরহাট শহড়ের  কালীবাড়ী এলাকায় ময়লার স্তূপ থেকে এস,আই রবিউল ইসলাম একটি নবজাতক শিশুকে উদ্ধার করেন।উদ্ধারকৃত শিশুটিকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।শিশুটি বর্তমানে সুস্থ্য রয়েছে বলে জানান, জরুরী বিভাগের চিকিৎসক ডাঃনেওয়াজ মোর্শেদ।শিশুটির বয়স একদিন মাত্র।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ- আলম জানান, সদর থানার পুলিশ শহড়ের কালীবাড়ী এলাকার একটি ডাস্টবিন থেকে নবজাতক একটি জীবিত শিশু কে উদ্ধার করে।শিশুটিকে নিবির পরিচর্যা ও চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ চেষ্টা করছে শিশুটির পরিচয় জানার জন্য,তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।এদিকে শিশুটিকে দত্তক নেবার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছে।