সুপরিচিত কন্ঠ শিল্পী বাপ্পি লাহিড়ী আর নেই

তাওহীদ ইসলাম (ফুয়াদ),বরিশাল প্রতিনিধি:
উপমহাদেশের সংগীত সুরের জগতে যেন শোকের ছায়া কাটছেই ন।কিছুদিন আগে চলে গেলেন সুর সম্রাজী লতা মঙ্গেশকর, বিগত রাতে চলে গেলেন কিংবদন্তি শিল্পী ও বাংলা সংগীত বিশেষজ্ঞ সন্ধ্যা মুখোপাধ্যায় ও বিখ্যাত কন্ঠ শিল্পী বাপ্পি লাহিড়ী। একে একে চলে যাচ্ছেন গানের জগতের কিংবদন্তি শিল্পীরা।
বিখ্যাত এই কণ্ঠ সংগীত শিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর।
গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। ১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ির। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’-তে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তার শেষ গান বাগি- ৩ এর জন্য।
কিশোর কুমার ছিলেন বাপ্পির সম্পর্কে মামা। বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ী- দু’জনেই সঙ্গীত জগতের মানুষ। ফলে একমাত্র সন্তান বাপ্পি ছেলেবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন। মা, বাবার কাছেই পান প্রথম গানের তালিম। ১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পি। তার পর দীর্ঘদিন বাংলা ও হিন্দি ছবির গান গেয়েছেন। সুর দিয়েছেন।
শরীরে প্রচুর সোনার গয়না পরতে ভালবাসতেন। ছিল গায়কির নিজস্ব কায়দা, যা তাকে হিন্দি ছবির জগতে পরিচিতি দিয়েছিল। পেয়েছেন একাধিক পুরস্কার এবং সম্মান।
