দুমকিতে অফিসার ক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপন

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে উপজেলা প্রশাসন কর্তৃক সোমবার  (২১ফেব্রুয়ারী) বেলা ১১টায় উপজেলা  চত্বরে অফিসার ক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। 
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হারুন অর-রশীদ হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার ভূমি হোসনেয়ারা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তাব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর-রশীদ হাওলাদার বলেন, অফিসারদের সারাদিন কাজ শেষে ক্লান্তি দূরকরার জন্য অফিসারবৃন্দ ক্লাবে এসে আনন্দ বিনোদনের মাধ্যমে সতেজতা ফিরে পাবে বলে আমার বিশ্বাস।

Share this news as a Photo Card

21 February 2022

দুমকিতে অফিসার ক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে