পবিপ্রবিতে ব্যাডেন পাওয়েল (বি.পি) জন্মদিন পালিত

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্কাউট প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল(বিপি) এর ১৬৪ তম জন্মদিন উপলক্ষে পবিপ্রবি শাখার রোভার ও গার্ল ইন রোভার স্কাউট  ২২ ফেরুয়ারী বেলা ১১ টার সময় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়। 
র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বর থেকে শুরু  হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
র‍্যালি শেষে সকলের অংশগ্রহণে বিশ্ব স্কাউটস আন্দোলনের জনক লেফটেন্যান্ট জেনারেল কর্ণেল রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল এর জীবনী নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি ভাইস চ্যান্সেলর, স্বদেশ চন্দ্র সামন্ত। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন, ডীন(বি এম) অনুষদ,মাওয়া সিদ্দিকা,সহকারী অধ্যাপক(ইএসডিএম)অনুষদ ,মোঃ এমরান হোসেন, ডেপুটি রেজিস্ট্রার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগ, মোঃ আমিনুল ইসলাম টিটু, ডেপুটি রেজিস্ট্রার, আই কিউ এ সি, মো. আবু হানিফ (সম্পাদক) রোভার ও গার্ল-ইন রোভার স্কাউট পবিপ্রবি এর সঞ্চালনায় ওলেভ ব্যাডেন-পাওয়েল, চীফ গাইড এর জীবদ্দাশায় বিভিন্ন কর্মকাণ্ডের দিক উল্লেখ করে আলোচনা সভা শেষে ক্যাম্পাস ক্লীনিং  করা হয়।
“পৃথিবীকে যেমন পেয়েছো তার চেয়ে একটু শ্রেষ্ঠতর রেখে যেতে চেষ্টা করো” ব্যাডেন পাওয়েলের এমন বক্তব্য ধরে ভাইস চ্যান্সেলর স্বদেশ চন্দ্র বলেন, দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে রোভার স্কাউটস সদস্যদের বিশেষ প্রয়োজন রয়েছে।

Share this news as a Photo Card

23 February 2022

পবিপ্রবিতে ব্যাডেন পাওয়েল (বি.পি) জন্মদিন পালিত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে