রামগতিতে নাগরিকদের উদ্যোগে গণ-শুনানি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদেক ।।
সরকারি সেবায় প্রান্তিক জনগণের প্রবেশাধিকার নিশ্চিত করণে লক্ষে রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় জনগণ উপকারভোগী, জনপ্রতিনিধি ও সরকারি র্কমর্কতাদরে উপস্থিতিতে আজ ২৩ ফেব্রুয়ারী ২০২২ তারিখে গণ-শুনানি অনুষ্ঠিত হয়।
উক্ত গণ-শুনানিতে উপকারভোগীর ভাতা প্রাপ্তির বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে উপজেলা সমাজসেবা র্কমর্কতা ও উপজেলা মৎস্য র্কমর্কতা দ্বয়ের নিকট সেবা গ্রহীতা ও সেবা বঞ্চিত জনগণ তাদের অভিযোগ ও দাবি সমূহ তুলে ধরেন। ইউনিয়ন চেয়ারম্যান সহ উপস্থিত র্কমর্কতাগণ বঞ্চিত সেবা প্রত্যাশীদের সেবা প্রাপ্তিতে বিদ্যমান সমস্যা সমূহ দ্রুত সমাধান করার আশ্বাস প্রদান করেন এবং বিদ্যমান সমস্যা সমূহ সমাধানে দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি সেবা সহজিকরনের জন্য পরিকল্পনা প্রণয়ন করেন।
মানুষের জন্য ফাউন্ডেশন ও এনআরডিএস সহযোগিতায় রামগতি উপজেলা নাগরিক সহায়তা কমিটির আয়োজনে উক্ত গণ-শুনানিতে সভাপতিত্ব করেন চর বাদাম ইউনিয়ন চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিম, প্রধান অথিতি জনাব মোঃ জসিম উদ্দিন, সিনিয়র মৎস্য র্কমর্কতা, রামগতি ও বিশেষ অতিথি জনাব মোঃ মাসুদ, উপজেলা সমাজ সেবা র্কমর্কতা, রামগতি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক সহায়তা কমিটির সভাপতি জনাব ছানা উল্যা ও জনাব বশীর আহাম্মদ সহ উপজেলা, ইউনিয়নের সদস্য বৃন্দ।
এনআরডিএস এর প্রকল্প র্কমর্কতা জনাব মোঃ শাহাজাহান উক্ত গন-শুনানীর সঞ্চালন করেন ও মনিটরিং ও শেয়ার্ড-র্লানিং অফিসার জনাব নুরে আলম সিদ্দিকী ধারণা পত্র পাঠ করনে। গণ-শুনানিতে বক্তারা বলেন,দারিদ্র কমাতে সামাজিক সুরক্ষা র্কমসূচির লক্ষ্যমাত্রা সহায়ক হচ্ছে। দরিদ্র জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে চলমান সামাজিক সুরক্ষা র্কমসূচির র্কাযকর বাস্তবায়ন দেশে এসডিজি লক্ষ্য সমূহ র্অজনের পাশাপাশি সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন র্কমকান্ডের লক্ষ্যমাত্রা সমূহ পূরণ হবে।
