চাটখিলের মোঃপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বাহালুলের দায়িত্ব গ্রহণ

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান (বাহলুল) ও সংরক্ষিত নারী সদস্য এবং সাধারণ সদস্যগণ দায়িত্বভার গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে কামালপুর মোঃ হাশেম উচ্চ বিদ্যালয়ের মাঠে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রবাসী হুমায়ুন কবিরের সভাপতিত্ব  আহসানুল হক সোহেল ও আজিম মিজির দ্বৈত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য ইমরুল কায়েস চৌধুরী রাসেল, ইউনিয়ন (পশ্চিম) আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক মিজানুর রহমান।
আরো বক্তব্য রাখেন কামালপুর মোঃ হাশেম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম, কামাল মজুমদার, জাহাঙ্গীর আলম জুগলু মেম্বার, সাবেক মেম্বার নুর মোহাম্মদ, সাইদুল জামান সোহেল,  আবুল হাসেম, বোরহান উদ্দিন প্রমূখ।
দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইয়াছিন ভূঁইয়া ও গোলাম ছারোয়ার। ইউপি সচিব দেলোয়ার হোসেন, কামালপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ইকবাল বাহার, বীরমুক্তিযোদ্ধা আবু তাহের, সংরক্ষিত সদস্য জান্নাতুল নাঈম রুমা, রোকসানা আক্তার, আমেনা আক্তার।
সাধারণ সদস্য (মেম্বার) মাসুম রানা ,ছালে আহমেদ, হারুনুর রশিদ, কোরবান আলী,  জাফর ইসলাম, ওহিদ উল্লাহ, ইউসুফ আলী সহ ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
খোরশেদ আলম বলেন তৃণমূলের চেয়ারম্যান নির্বাচিত করা ইউনিয়ন বাসীকে ধন্যবাদ জানাই এবং নবনির্বাচিত চেয়ারম্যানকে বলেন যারা ভোট দিয়েছে, আর যারা ভোট দেননি সবাইকে নিয়ে কাজ করতে হবে।
নবনির্বাচিত চেয়ারম্যান বাহালুল বলেন, আপনাদের প্রিয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি মরহুম আতিক উল্লাহ বিএসসি সাহেবকে ভালোবেসে আপনারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। টিআর কাবিখা, এলজিএসপি, বয়স্ক ভাতা বিধবা ভাতা মাতৃতকালীন ভাতা, জম্মনিবন্ধন সহ ইউনিয়নের সকল কার্যক্রমে স্বচ্ছতার মধ্যে নিয়ে আসবো এবং আগামী একবছর  জন্মনিবন্ধনের সকল ফি ফ্রী করা হবে । জনগণের উদ্দেশ্যে বলেন আপনারা যে কাজে অফিসে আসবেন সাথে সাথে কাজের সমাধান না করতে পারলে মেম্বারদের মাধ্যমে আপনার বাড়িতে ঔই কাজ পৌঁছিয়ে দেওয়া হবে আপনাকে কষ্ট করে আরেক দিন ইউনিয়ন পরিষদের আসতে হবে না।
সভায় শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা হেদায়েত উল্লাহ।