চাটখিলে দৈনিক আমাদের সময় পত্রিকার বর্ষপূর্তি উদযাপন

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
দৈনিক আমাদের সময় পত্রিকার ১৮ বছর পদাপর্ণ উপলক্ষে (২৮ মার্চ) সোমবার সকালে চাটখিল স্কাইভিউ হল রুমে আলোচনা ও কেক কাটার মধ্যে দিয়ে দৈনিক আমাদের সময় পত্রিকার বর্ষপূর্তি উদযাপন করা হয়।
দৈনিক আমাদের সময় পত্রিকার চাটখিল প্রতিনিধি মেহেদী হাছান রুবেল ভূঁইয়ার সঞ্চালনায় ও চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি,উপজেলা আ-লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর,চাটখিল উপজেলার ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু,চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন,চাটখিল উপজেলার নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ দৃপ্তি,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) পলাশ সমাদ্দার,উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম,চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব,উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল কাননসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
