লালমনিরহাটে চুরির অভিযোগে কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল

মিজানুর রহমানঃ

লালমনিরহাটে সুপারি চুরি করার অভিযোগে কিশোর চয়ন চন্দ্র (১২) কে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল,এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।ঘটনাটি ঘটেছে সদর উপজেলার হারাটি ইউনিয়নের হীরামানিক গ্রামে।

এলাকা বাসী সুত্রে জানা যায় দক্ষিন হীরামানিক গ্রামের প্রিয়নাথ চন্দ্র রায়ের সুপারি বাগান থেকে দুদিন আগে সুপারি চুরি যায়,সুপারি চুরি করার অভিযোগ তোলা হয় প্রতিবেশী মিন্টু চন্দ্র রায়ের ছেলে চয়ন চন্দ্র (১২) উপর।

এই ঘটনায় শনিবার (০৯এপ্রিল) বিকেলে দক্ষিন হীরামানিক গ্রামের প্রিয় নাথ চন্দ্র রায় ও তার পুত্র রবিন চন্দ্র রায়, কিশোর চয়ন চন্দ্র(১২)কে বাড়ীতে ধরে নিয়ে আসেন,পরে গাছে বেঁধে কিশোর চয়ন চন্দ্র কে নির্যাতন করেন।এলাকাবাসী এতে বাঁধা দেবার চেষ্টা করলে ঐ কিশোর কে বাড়ীর ভিতর নিয়ে নির্যাতনের পাশাপাশি তার পায়ের উপর চরে পিসতে থাকে।নির্যাতনের ফলে ঐ কিশোর অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী চয়ন চন্দ্র কে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান।বর্তমানে কিশোর চয়ন চন্দ্র লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।কিশোর চয়ন চন্দ্রের নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতেই ভাইরাল হয়ে,এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহলম জানান বিষয়টি অভিযোগ আকারে এখনও কেউ জানায় নি,অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যাবস্থা নেব।কিশোর চয়ন চন্দ্রের বাবা মিন্টু চন্দ্র রায় তার পুত্র নির্যাতনের বিচার দাবী করেছেন।