চাটখিলে সন্ত্রাসী হামলায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ 
নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের দক্ষিন রামনারায়নপুরে সন্ত্রাসী হামলায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বাসিন্দারা।
রবিবার ১০ এপ্রিল বিকেল ৪ টার সময় দক্ষিণ রামনারায়নপুর রঞ্জন আলী মুন্সী বাড়ীতে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন মোহাম্মদ উল্লাহর ছেলে মনির হোসেন। গতকাল শনিবার রাত ৮টা ৩০মিনিটের সময় সন্ত্রাসী আব্দুল হাকিম (৩০) হঠাৎ করে ৬০-৭০জন সন্ত্রাসী নিয়ে মুন্সী বাড়ীর ৮টা বসত ঘরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।
সাবেক ব্যাংকার নুরুল আমিন ও তার স্ত্রী অভিযোগ করে বলেন, রাত্রে এশা ও তারাবির নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং বাড়ির পুরুষ সবাই মসজিদে গিয়েছে এমতাবস্থায় সন্ত্রাসীরা আমার বাড়ির টিনের বাউন্ডারি দেশীয় তৈরি অস্ত্র দিয়ে আঘাত করে বাউন্ডারি নষ্ট করে‌। আমরা ভয়ে ঘর থেকে বের হইনি। সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।
ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা বলেন, সম্পত্তি নিয়ে যাদের সাথে সমস্যা তাদের ক্ষতি করলে একটা কথা ছিল কিন্তু নারী নির্যাতিত মামলার কারাভোগকারী আসামি সন্ত্রাসী অনেক লোকজন নিয়ে এসে রঞ্জন আলী মুন্সী বাড়ীর ৮টা বসত ঘরে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রায় এক লক্ষ টাকার স্বর্নালংকার ও বসত ঘর সহ মানুষের জানমালের ব্যাপক ক্ষতি করে, এটা আমরা মেনে নিতে পারি না। এদের কয়েক জনকে তারা পিটিয়ে  আহত করে, তারা চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।  আমি প্রশাসন কে অনুরোধ করবো সন্ত্রাসীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।