চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ২জন গ্রেফতার

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ 
পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে চাটখিল থানার পুলিশের  মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান চলছে।
চাটখিল থানার  অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিনের  দিক নির্দেশনায় এসআই, ফারুক আহাম্মদ শাহ, এএসআই সুমন মিয়া, এএসআই মজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ চাটখিল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ভীমপুর (বেদেপল্লী) মহরম আলীর পুত্র মোঃ সাইফুল ইসলাম (২৮) বদলকোট (কাজুমদ্দিন বেপারী বাড়ির) সেকান্দর আলীর মোঃ ফারুক হোসেন (৩২) কে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াসউদ্দিন জানিয়েছেন, মাদকসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যান্য সহযোগীদের  গ্রেফতার অভিযান চলছে। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতারে, পুলিশের বিশেষ টিম কাজ করছে।