নদী থেকে বালু উত্তোলন, হুমকির মুখে আশ্রয়ণ প্রকল্প

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলা উপজেলায় পশুরনদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। বালু উত্তোলনের ফলে নদী-তীরবর্তী প্রধানমন্ত্রী দেওয়া আশ্রয়ণ প্রকল্প ও রাস্তা ভাঙনের মুখে পড়ছে। বালু ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় স্থানীয় লোকজন তাদের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ দিতেও সাহস পাচ্ছেন না।

জানা গেছে, মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকায় কামাল ব্যবসায়ী শ্রমিক দিয়ে বালু ও মাটি কেটে অবৈধ ব্যবসা করছেন। আর বালু বা মাটি বিক্রির জন্য তারা সরকারের কাছ থেকে কোনো অনুমতিও নেননি। আর প্রতিদিন অবৈধভাবে বালু উত্তলোনের ফলে রাস্তার মারাত্মক ক্ষতি হচ্ছে।

স্থানীয়রা বলেন, ‘কোনোভাবেই বন্ধ হচ্ছে না বালু ও মাটি উত্তোলন। এ বালু দিয়ে রাস্তাসহ বিভিন্ন ভরাট কাজের ব্যবসা করা হচ্ছে। পশুর নদীতে গভীর করে মাটি কাটা ও বালু উত্তোলনের ফলে প্রতি বছরই বর্ষা মৌসুমে তার খেসারত দিতে হয় নদী ধারের জমির মালিকদের। ক্ষতি হচ্চে আশ্রয়ণ প্রকল্পের।

এলাকাবাসী দাবী করছেন, অবিলম্বে এই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। আর প্রশাসনের কেউ এই চক্রের সঙ্গে জড়িত থেকে সুযোগ-সুবিধা নিচ্ছে কি না, সেটা তদন্ত করার দাবি জানান।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, শিগগিরই মাটি ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেয়া হবে