চাটখিলে দুটি পত্রিকার বিরুদ্ধে মিথ্যা সংবাদ চাপানোর অভিযোগ

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
চাটখিলে নয়া বঙ্গ বাজার ও সাপ্তাহিক পূর্বশিখা নামের দুটি পত্রিকার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশনের অভিযোগ করেছেন উপজেলার পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য উপজেলা আ,লীগের পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আহমেদ হোসেন সোহাগ।
তার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, সম্প্রতি এই পত্রিকাতে এবং তাদের ফেসবুক পেইজে অনলাইনে চাটখিলে পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ করার অভিযোগ শিরোনামের একটা সংবাদ চাপা হয়। তিনি দাবি করেন, সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে করা হয়েছে এই নিউজটি।
তিনি আরো বলেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করতে এসব নিউজ করাচ্ছে কতিপয় লোকদের মাধ্যমে।
এ দিকে পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি এক জরুরী সভা করে এবং সেই সভায় এই সংবাদের সাথে আহমেদ হোসেন সোহাগের ন্যুনতম কোন সম্পৃক্ততা পায়নি বলে দাবি করে কমিটি এই সংবাদকে মিথ্যা বানোয়াট আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
