লালমনিরহাটে ঈদগাহ মাঠের সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মিজানুর রহমানঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা টংভাঙ্গা ইউনিয়নের ডাকালীবান্ধা বাজারে,জোরপূর্বক এক ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ উঠেছে  প্রতিবেশী মাসুদ হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।অভিযুক্ত মাসুদ হোসেন ঐ এলাকার ঈদগাহ মাঠ কমিটির সভাপতি বলে জানা গেছে।

ভুক্তভোগী  বাধা দেয়ায় জমির মালিক সুলতান আলী কে মারধর করার হুমকি দেওয়া হয়েছে। পরে এ ঘটনায় ব্যবসায়ী সুলতান আলী বাদী হয়ে অভিযুক্ত মাসুদকে আসামী করে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।গত ৩০ মার্চ সকাল দশটার দিকে হাতীবান্ধা উপজেলা ডাকালীবান্ধা বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাসুদ হোসেন একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই উপজেলার পশ্চিম বেজগ্রাম মৌজার জেএল ৪৫ খতিয়ান ৫৯৬ ও ৩৬৯১ দাগের ৭ শতাংশের মধ্যে ২ শতাংশ  পৈতৃক ও কবলা খরিদকৃত জমির মালিক ব্যবসায়ী সুলতান আলী। ওই জমি পৈতৃক সূত্রে মালিক হয়ে গোডাউন ঘরসহ দোকান তুলে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন সুলতান আলী। এমতাবস্থায় গত ৩০ মার্চ সকালে প্রতিবেশী মাসুদ হোসেন ওই জমি ঈদগাহ মাঠের দাবি করে জোরপূর্বক পাকা দেয়াল নির্মাণ করেন। এতে সুলতান আলীর ব্যবসা প্রতিষ্ঠানে চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায় । পরে ভুক্তভোগী সুলতান আলী বাধা দিলে মারপিটের হুমকি দেন মাসুদ হোসেন।
বিষয়টি নিয়ে সুলতান আলী স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টায় করেও কোন সুরাহা না পেয়ে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দেন। এদিকে ইউপি চেয়ারম্যানের ভাই হওয়ায় এ বিষয়ে থানায় কয়েকবার লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি দাবি করেন ভুক্তভোগী সুলতান আলী।

এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত মাসুদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি আমলে নেয়া হয়েছে। আমরা   দু’পক্ষকে ডেকেছি দ্রুত এর সমাধান করা হবে।