বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

মিজানুর রহমান,লালমনিরহাট।।
লালমনিরহাটে বাংলাদেশ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) বিকাল ৫টায় নর্থকিং চাইনিস রেস্টুরেন্টে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন’র সভাপতিত্বে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান’র আহবানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান,সদর থানার অফিসার ইনচার্জ শাহ আলম প্রমুখ সম্মানিত অতিথি ছিলেন।
এ সময় বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া,ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী উপস্থিত ছিলেন।
