দুমকিতে নিখোঁজের দুই দিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

মো.সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকীতে চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী জিহাদ (৯)  নদীতে গোসল করতে গিয়ে  নিখোঁজ হওয়ার দুই দিন পরে তার লাশ উদ্ধার হয়েছে। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল (সোমবার) সকাল সাড়ে ৬ টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা ফয়সাল প্যাদা চরগরবী ফেরিঘাট এলাকায় চরে একটি শিশুর লাশ দেখতে পেয়ে ৯৯৯ ফোন দিলে দুমকি থানা পুলিশ উক্ত লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। 
 
উল্লখ্য, উপজেলার ওই গ্রামের অটোচালক মিন্টু মিরার ছেলে ও ৫৬ নং পূর্ব দক্ষিণ  চরবয়রা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনি শিক্ষার্থী জিহাদ (৯) গত ২৩ এপ্রিল (শনিবার) দুপুরে উপজেলার মুরাদিয়া বোর্ড বাজার সংলগ্ন উত্তর মুরাদিয়া নদীতে পানশীঘাট নামক স্থানে প্রতিবেশী শিশুদের সাথে গোসলে গেলে আর ফিরে আসে নি সে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজা খুঁজির পরও তাকে উদ্ধার করতে পারে নি।