চাটখিলে শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
“মানুষ মানুষের জন্য-দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে” নোয়াখালীর চাটখিল উপজেলার হুমায়ুন বাঙ্গালি চ্যারিটেবল ট্রাস্ট (ইউএসএ) এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে পরিবহন শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) সকালে চ্যারিটেবল ট্রাস্ট ইউএসএ (অফিস) চাটখিল উত্তর বাজার ইউএস টাওয়ারে ইউএস প্রবাসী হুমায়ন বাঙ্গালীর আবুল কালাম দুলাল ও সংগঠনের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রুবেল ২০০জন শ্রমিকদের মাঝে নগদ অর্থের খাম বিতরণ করেন।
শ্রমিক বাচ্চু বলেন হুমায়ন সাহেব গত বছর ও আমাদের শ্রমিকদের পাশে দাঁড়ানো জন্য উনাকে সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আশাকরি আগামীতে ও শ্রমিক ও অসহায় মানুষের কল্যাণে কাজ করবে।
চ্যারিটেবলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হুমায়ুন বাঙ্গালি ভিডিও কলের মাধ্যমে উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন। সকলের কাছে দোয়া চান যেন আগামীতে শ্রমিক সহ সকল অসহায় হতদরিদ্রের মানুষের কল্যাণে আরো বেশি কাজ করতে পারে ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, হুমায়ুন বাঙ্গালি চ্যারিটেবল ট্রাস্ট ইউএসএ এর যুগ্ম সাধারণ সম্পাদক বাবর আলী,কোষাধ্যক্ষ মিঠু দেওয়ান, নুর হোসেন, গিয়াস উদ্দিন, মোহাম্মদ রতন, জাকির, আনোয়ার হোসেন, কামাল হোসেন, সুমন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
