দুমকিতে বাইকারস গ্রুপের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার বাইকারস গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । 
শুক্রবার উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের বাহেরচর এলাকায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা বাইকারস গ্রুপের এডমিন মোঃ মাহাবুবুর রহমান ও মোঃ রাজিবুল ইসলাম (রন্টি)সহ প্রায় শতাধিক বাইক প্রেমিরা  ইফতার মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাভেলার ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থিসিয়া ডিপার্টমেন্ট’র জুনিয়র কনসালটেন্ট  ডাঃ মোঃ হাবিবুর রহমান।
গ্রুপের এডমিন মোঃ মাহাবুবুর রহমান তার বক্তব্যে  সকল বাইক প্রেমিকদের অন্তরিকতার সাথে সাপোর্ট দেওয়ার জন্য এবং বাইক রাইডিং এর সময় সকল প্রকার সেফটি গিয়ারস ব্যবহার করার জন্য অনুরোধ জানান । তিনি আরও বলেন যে বাইকাররা ভাই ভাই এবং সকল বাইকারের প্রতি ভাই সুলভ আচরণ প্রদর্শন করা উচিত। মোঃ রাজিবুল ইসলাম (রন্টি)  তার বক্তব্যে  সকল মেম্বাদের মাঝে সুষ্ঠযোগাযোগ স্থাপন এবং একত্রীকরণের জন্য কিছু মন্তব্য সবার মাঝে ভাগাভাগি করেন নেন। তিনি চান যেন তাদের এই যোগাযোগ আরও সুদৃঢ় হোক এবং দুমকি উপজেলা বাইকারস গ্রুপ সামনের দিকে এগিয়ে যাক। এছাড়াও উপজেলা বাইকারস গ্রুপের সদস্য মোঃ সাব্বির হোসেন গত কয়েকদিন আগে ঢাকাতে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়ে বর্তমানে ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন আছেন। দ্রুত সুস্থতার জন্য সকলে তার জন্যে দোয়া করেন।