দুমকিতে ভোক্তা সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে সয়াবিন উদ্ধার

মো.সুমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে ভোক্তা সংরক্ষণ আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে উপজেলার বোর্ড অফিস বাজারে অভিযান চালিয়ে ৩১শ লিটার সোয়াবিন ও পাম অয়েল তৈল উদ্ধার করে জনসাধারণের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (১০মে) দুপুর সাড়ে ১২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনেয়ারা বেগম’র নেতৃত্বে অভিযান পরিচালনা করে বোর্ড অফিস বাজারের শহিদ স্টোরের গোডাউন থেকে ২৩কার্টনে ৪৬০লিটার, ফিরোজ স্টোরের এর দোকান থেকে ৫৬ লিটার সয়াবিন ও রুহুল আমিনের মুদি দোকান থেকে ১৪ ব্যারেলে ২৫৯০ লিটার পাম অয়েল উদ্ধার করা হয়।
শহিদুল ও ফিরোজের দোকান থেকে উদ্ধার করা ৫১৬ লিটার সয়াবিন তাৎক্ষণিকভাবে জনসাধারণের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রয় করা হয়। রুহুল আমিনকে অবৈধ ভাবে ১৪ ব্যারেল পামওয়েল মজুদ রাখার দায়ে ৫০হাজার টাকা জরিমানা ও উদ্ধার করা পামওয়েল মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান এর জিম্মায় রাখা হয় যা পড়ে ন্যায্যমূল্যে বিক্রয় করা হবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘোষণা করেন।
