দুমকিতে প্রযুক্তি গ্রামে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত

মো.সুৃমন মৃধাঃ দুমক (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর দুমকিতে প্রযুক্তি গ্রামে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় স্থাপিত  প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (১৭ মে) বেলা ১২ টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের জামলা গ্রামের ৫ নং ওয়ার্ডে উপজেলা কৃষি কর্মকর্তা মেহের মালিকা এর সভাপতিত্বে কৃষি উপসহকারী মোসাঃ কুলসুম আক্তার এর সঞ্চালনায় পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ এ কে এম মহিউদ্দিন  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের প্রশ্নের উত্তরে সার্বিক নির্দেশনা দেন। বিশেষ করে হাইসান-৩৩ জাতের সূর্যমুখী দিয়ে উৎপাদন বৃদ্ধি কৌশল প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হয়।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির জেলা প্রশিক্ষণ অফিসার খায়রুল ইসলাম মল্লিক, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার রথিন্দ্রনাথ বিশ্বাস, কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, স্থানীয় প্রায় ৭০ জন কৃষক – কৃষাণী, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ।
উল্লেখ্য, উপজেলা কৃষি অফিস কর্তৃক ঘোষিত উক্ত প্রযুক্তি গ্রামের ১০ জন কৃষক এ বছর ১০ একর জমিতে সূর্যমূখী ফুলের আবাদ করেছে। এবারে উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১০ একরে ৩০ মণ। যা গত বছরের চেয়ে দ্বিগুণ হবে বলে আশা করা হয়।