দুমকিতে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের উস্কানিমূলক স্লোগান এবং শেখ হাসিনাকে মৃত্যুর হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায়  দুমকিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠন ।
শনিবার (৪জুন) বিকাল ৫ ঘটিকায় সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে দুমকি উপজেলা আওয়ামী লীগ,  স্বেচ্ছাসেবকলীগ,যুবলীগ,কৃষকলীগ, ছাত্রলীগ ও পবিপ্রবি ছাত্রলীগ নেতা নাইম হোসেন, রোজওয়ানা হিমেল, তুহিন রায়হান, আব্দুল্লাহ আল কাওসার, সায়িফ হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠণের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজারে এসে সমাবেশে মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো.আবুল কালাম আজাদ।
এ সময় শেখ হাসিনাকে মৃত্যুর হুমকির তীব্র নিন্দা জানান এবং বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের শিক্ষাঙ্গনসহ দেশের বিভিন্নস্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপপ্রয়াস প্রতিহত করতে নেতা-কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতেই একাত্তরের পরাজিত শক্তি ও মুক্তিযদ্ধের চেতনাবিরোধী এবং জাতির পিতার হত্যাকারী পঁচাত্তরের খুনি চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। এসব ষড়যন্ত্রের সাথে জড়িতদের রাজনৈতিকভাবে মাঠে থেকে মোকাবেলা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতেও সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।