চাটখিলে ছাত্রদল কর্মিকে কুপিয়ে রাস্তার পেলে যায় দূর্বৃত্তরা

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল উপজেলা ছাত্রদলের এক কর্মিকে কুপিয়ে মুমূর্ষ অবস্থায় রাস্তার পাশে পেলে যায় দুর্বৃত্তরা।

আহত ছাত্রদল কর্মির নাম ফখরুল ইসলাম প্রাস্ত (২৬)। সে চাটখিল উপজেলার মলংমুড়ি গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চাটখিল উপজেলার পার্শ্ববর্তী সোনাইমুড়ীর জয়াগ বাজার সংলগ্ন সড়কে মুখোশধারী সন্ত্রাসীরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে জয়াগ বাজারের রাস্তার পাশে পেলে চলে যায়। স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

চাটখিল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান রাজা বলেন,গতকাল রাতে এক দল মুখোশধারী সন্ত্রসাী ছাত্রদল কর্মি প্রান্তকে কুপিয়ে আহত করে। হামলাকারীরা মুখোশ পরিহিত থাকায় কাউকে সে চিনতে পারে নি।  তবে গত জাতীয় নির্বাচনের সময়ও ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ও যুবসংগঠনের নেতারা তার ওপর হামলা চালানোর চেষ্টা করেন বলে তিনি দাবী করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করে নি।