দুমকিতে দোয়া দুরুদ পড়ে উঠতে হয় যে সাঁকোতে!

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে কচ্ছপিয়া খালের শাখা বাদুয়া-শ্রীরামপুর খালের ওপর নির্মিত সাঁকোটি দোয়া দুরুদ পড়ে পাড় হতে হয়।
উপজেলার ৫নং শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মতি খানের বাড়ি থেকে ২নং ওয়ার্ডের ফকির বাড়ি সংযোগ সড়কে খালের ওপর নির্মিত গ্রামীণ এ সাঁকোটি দায়সারা ভাবে নির্মিত হওয়ায় অত্যন্ত ঝুঁকি নিয়ে কোমলমতি শিক্ষার্থী সহ গ্রামবাসীদের পাড় হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পশ্চিম শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, থানা ব্রীজ নুরানী মাদ্রাসা এবং দুমকি মডেল স্কুলে শতাধিক শিক্ষার্থী নিয়মিত আসা-যাওয়া করে। উঁচু নিচু বাঁকা-ত্যাড়া গাছের এমন ঝুঁকিপূর্ণ সাঁকোটিতে নামে মাত্র একটি হাতল রয়েছে, বেশিরভাগ শিশু তা নাগাল পায় না। সন্তানদের স্কুলে পাঠিয়ে ভীষণ চিন্তায় থাকে শতশত অভিভাবক।
এ বিষয়ে পশ্চিম শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ওয়াদুদ খান বলেন, আমাদের কোমলমতি শিশুদের বিদ্যালয়ে আসা যাওয়ার জন্য সাঁকোর পরিবর্তে একটি কালভার্ট অত্যন্ত জরুরি।
স্থানীয় বাসিন্দা  মো. শামীম খানসহ অনেকে  জানান, আমরা প্রতিনিয়তই কোনো না কোন দূর্ঘটনার স্বীকার হচ্ছি। এখানে একটি কালভার্টের ব্যবস্থা করলে এসব দুর্ঘটনা বা ভোগান্তি থেকে রেহাই পেতে পারে গ্রামবাসীরা।
এ ব্যাপারে দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.হারুন অর রশিদ হাওলাদার বলেন, জনসাধারণের ভোগান্তি দূর করতে  উক্ত খালের ওপর কালভার্ট করতে দেরি হলেও দ্রুত একটি আয়রন ব্রীজ নির্মান করতে হবে।