হিলিতে যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
রোববার সন্ধ্যায় হাকিমপুর প্রেসক্লাবে দৈনিক যায়যায়দিন পত্রিকার হিলি প্রতিনিধি রমেন বসাক এর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
এসময় সেখানে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর- এ আলম,সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম শরীফ,থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার শামীম, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার দাস,পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) শরিফুল ইসলাম,প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাহের আলী, হিলি স্থলবন্দর এর বিশিষ্ট ব্যবসায়ী মিঠু মিয়াসহ কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
