অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক।।
আর মাত্র একটি দিন। এর পরই অ্যান্টিগায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের মধ্য দিয়ে তৃতীয় বারের মতো টাইগারদের অধিনায়ক হিসেবে অভিষেক হবে সাকিব আল হাসানের। তার ডেপুটির দায়িত্ব পালন করবেন লিটন দাস।
সর্বশেষ টেস্টের একাদশ থেকে এই ম্যাচে বাংলাদেশ শিবিরে বেশ কয়েকটি পরিবর্তন হতে যাচ্ছে। হজে যাবেন বলে ছুটি নিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তার জায়গায় মিডল অর্ডারে যার ওপর সবচেয়ে বেশি ভরসা টিম ম্যানেজম্যান্টের, সেই ইয়াসির আলি রাব্বিও চোটের কারণে ছিটকে গেছেন। চোট কাটিয়ে ফিরেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ফলে অন্তত তিনটি পরিবর্তন হচ্ছে যে তা নিশ্চিত।
একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ/তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
