দুমকিতে শতাধিক কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা মূলক প্রশিক্ষণ

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প(ইরেসপো) দ্বিতীয় পর্যায়ে কিশোরীদের সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডে’র আয়োজনে  পাঙ্গাশিয়া ইউনিয়নের বাঁশবুনিয়া মেহেরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শতাধিক কিশোরদের মাঝে স্বাস্থ্য সচেতনতা মূলক প্রশিক্ষণ দেয়া হয়।
এসময় উপজেলা বিআরডিবি কর্মকর্তা দীপঙ্কর চন্দ্র শীলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. গাজী নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেছার উদ্দিন  উপস্থিত ছিলেন।  প্রশিক্ষণ শেষে শতাধিক  কিশোরীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।