লক্ষ্মীপুরে ‘‘হোসেনপুর মডেল গ্রাম”উন্নীতকরণে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন সভা

নিজস্ব প্রতিবেদক।।
মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে নিমিত্তে ‘হোসেনপুর গ্রাম” কে শহরে উন্নীতকরণের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের অংশীজনদের সাথে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়।
রোববার (১৯ জুন) বিকেল ৩টায় সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের হোসেনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমার গ্রাম আমার শহর’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি দর্শন। এই দর্শন বাস্তবায়নের মাধ্যমে হোসেনপুর হবে একটি মডেল গ্রাম। গ্রামের মানুষকে অবহেলিত রেখে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়, তাই গ্রামে শহরের সব সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ইমরান হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আহম্মদ কবীর, সিভিল সার্জন, লক্ষ্মীপুর, জনাব মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, লক্ষ্মীপুর জেলার পাঁচটি উপজেলার পাঁচটি গ্রামকে শহরে উন্নীতকরণের লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
