হিলিতে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

হিলি প্রতিনিধি:
মুজিব শতবার্ষিকী উপলক্ষে ২০২১-২২ অর্থবছরের রংপুর বিভাগে কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের হিলিতে ১৮০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে এসব গাছের চারা তুলে দেন উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলম।
এসময় সেখানে উপজেলা কৃষি অফিসার ড.মমতাজ সুলতানা,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরজেনা বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।
