পদ্মা সেতুর উদ্বোধনে পবিপ্রবি ভিসির শুভেচ্ছা ও অভিনন্দন

পবিপ্রবি সংবাদদাতা।। ২৫ জুন,২০২২:

স্বপ্নের ‘পদ্মা সেতু’ উদ্বোধন করায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত অত্র বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সেই সাথে ”আমার টাকায়, আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু” উদ্বোধনী অনুষ্ঠানের সফলতা কামনা করা হয়।

উপাচার্য এক চিঠিতে বলেন, পদ্মা সেতু বাংলাদেশের একটি স্বপ্ন, মর্যাদা ও অহংকারের প্রতীক, একটি অপার সম্ভাবনার নাম এবং অর্থনীতির নতুন সোপান। পদ্মা সেতু বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের এক উজ্জ্বল স্মারক। দেশীয় ও আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে নির্মিত বাঙালি জাতির আরেকটি বিজয় স্মারক উদ্বোধন করায় জননেত্রী শেখ হাসিনার প্রতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।