পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে লালমনিরহাটে র্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মিজানুর রহমানঃ
লালমনিরহাটে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আনন্দ র্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুন) গর্বের পদ্মাসেতূ উদ্বোধন উপলক্ষে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে শুরু হয় র্যালি, সারা শহড় পদিক্ষন শেষে জেলা পরিষদ অডিটিরিয়ামে শেষ হয়।
এরপর সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি কর্তৃক পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান জেলা পর্যায়ে বড় পর্দায় প্রদর্শন এবং উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ,লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ন – সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদলসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,বিভিন্ন স্কুলের আগত শিক্ষার্থীদের অংশগ্রহনে ঘন্টা ব্যাপী অনুষ্ঠান চলে।
