বরিশালে স্বপ্নের পদ্মা সেতু উদ্ধোদনে র্যালী ও অনুষ্ঠান

তাওহীদ ইসলাম (ফুয়দ),বরিশাল প্রতিনিধিঃ
স্বপ্নের পদ্মা সেতু উদ্ধোধন বাঙ্গালীর অসীম সাহস, আত্মমর্যাদা ও গৌরব দক্ষিণ অঞ্চল সহ সারাদেশের মানুষ।
শনিবার (২৫ জুন) ২০২২ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালসহ দক্ষিণাঞ্চলের মানুষের বহুল কাঙ্ক্ষিত ও কোটি মানুষের স্বপ্নের পদ্মা বহুমুখী সেতুর শুভ উদ্বোধন করেছেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। বরিশালের আয়োজনে পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে সকাল ৯:০০ টায় সার্কিট হাউজ থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত বিভিন্ন শ্রেনীর কর্মকর্তা- কর্মচারী ও সাধারণ মানুষ অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমুখী সেতুর সফল বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
একটি স্বপ্নের উন্মোচন শুভ উদ্বোধন পদ্মা সেতুর উপলক্ষে সন্ধ্যা ৭:০০ টায় বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান, লেজার শো ও বর্ণিল আতশবাজির আয়োজন করা হয়েছে। দক্ষিণ অঞ্চলের সাধারণ জনগণ এই অনুষ্ঠানে আনন্দ উপভোগ করলেন। বরিশাল জেলাসহ দক্ষিণাঞ্চলবাসী তাঁদের বহুদিনের দুঃখ-দুদর্শা দূর করে নতুন আলোয় আলোকিত করার জন্য আপনাকে আজীবন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। দক্ষিণ অঞ্চল এ মানুষের ব্যাবসা বানিজ্যের ক্ষেত্রে ভাল সাফল্য পাবে বলে জানায়।
