বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাটের উদ্দোগে তরুনদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন

মিজানুর রহমানঃ
বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাটের উদ্দোগে তরুনদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন করা হলো।
মঙ্গলবার (২৮জুন)বিকাল ৩টায় বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট এর উদ্দোগে তরুনদের মাঝে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাটের সভাপতি,আমার সংবাদ এর জেলা প্রতিনিধি সাংবাদিক এস,আর, শরিফুল ইসলাম রতন,বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিরহাটের সাধারন সম্পাদক তালাশ টাইমস, প্রভাতী সংবাদ,সমাজ দর্পন২৪ ,কম এর জেলা প্রতিনিধি মিজানুর রহমান,সহ সাধারন সম্পাদক সাইদ বাদশা বাবু,কার্যকরী সদস্য স্বাধীন নিউজের প্রতিনিধি আলম মিয়া।
মোগলহাট ইউনিয়ন কর্নপুর যুব সংঘের সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে একটি ক্রিকেট সেট(ব্যাট,প্যাড,হেলমেট,গার্ড,হ্যান্ড গ্লোবস,ষ্টাম্প, বল, সহ আনুষঙ্গিক )তুলে দেওয়া হয়।
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন সীমান্তবর্তী হওয়ায় যুবসমাজের একটি অংশ মাদকে জড়িয়ে পড়েছে।সমাজের দ্বায়বদ্ধতা থেকে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাটের সভাপতি ও সাধারন সম্পাদক উদ্যোগ নিয়ে মাদক থেকে তরুনদের দুরে রাখতে খেলাধুলা ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে অনুরোধ করেন,এর ধারাবাহিকতায় কর্নপুর যুব সংঘের   হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হলো।

Share this news as a Photo Card

29 June 2022

বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাটের উদ্দোগে তরুনদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে