হিলিতে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা জাতীয় পাবলিক সার্ভিস দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আলিহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুন্নবী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী,পানামা পোর্ট এর জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিকসহ অনেকে।