ঘোড়াশাল শহর ছাত্রলীগের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নরসিংদী প্রতিনিধি :
সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীর ঘোড়াশাল পৌর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ঘোড়াশাল শহর ছাত্রলীগ।
রবিবার ২৪ জুুলাই সকালে পরিস্কার-পরিচ্ছোন্ন অভিযান উদ্ভোধন করেন ঘোড়াশাল পৌরসভা মেয়র আল্ মুজাহিদ হোসেন তুষার। ঘোড়াশাল শহর শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নেতাকর্মীরা এ অভিযানে অংশ নেন। এসময় ঘোড়াশাল-পলাশ সড়কের দুই পাশে আগাছা, ফেস্টুন ও ড্রেনের ময়লাসহ গাছের বর্ধিত ডাল-পালা কেটে পরিষ্কার করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ছাত্রলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান বলেন “আমরা সচেতন হলে’আমাদের শহর সুন্দর করা সহজ হবে।আমরা সচেতন হয়ে যদি ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলি তাহলে শহর এমনিতেই পরিষ্কার থাকবে। এসময় তিনি সবাইকে পরিবেশ সচেতন হবার জন্য আহ্বান জানান।
ছাত্রলীগের সাধারন সম্পাদক মো : নোমান আহমেদ রাজা বলেন, আমরা ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে নিজ উদ্যোগে  পরিষ্কার পরিছন্নতা অভিযানে নেমেছি। আগামিতে এই ধরনের কার্যকম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

25 July 2022

ঘোড়াশাল শহর ছাত্রলীগের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে