চাটখিলে জুয়ার আসর থেকে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলায় জুয়ার আসর থেকে সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।  
গ্রেফতারকৃত সাবেক ইউপি চেয়ারম্যানের নাম তৌহিদুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার ৩ নং পরকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং একই ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
সোমবার (২৫ জুলাই) সকালে বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার রাতে তাকে একটি জুয়ার আসর থেকে চাটখিল থানার পুলিশ গ্রেফতার করে।
আটককৃত চেয়ারম্যান তৌহিদুল ইসলামের ভাই কাজল বলেন, আমাদের পরিবারকে রাজনৈতিক ভাবে হেনেস্তা করার জন্য পুলিশকে দিয়ে আমার ভাইকে মিথ্যে বানোয়াট মামলা দিয়ে আটক করে আদালতে সোপর্দ করেছে।আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তৌহিদের নিঃশর্ত মুক্তির দাবি করছি।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির সাবেক চেয়ারম্যানকে গ্রেফতারের কথা নিশ্চিত করেন।  তিনি বলেন, তাকে একটি জুয়ার আসর থেকে গ্রেফতার করে পুলিশ।  পরে জুয়া আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ওই সময় পুলিশ তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে।