শোক দিবসে চন্দ্রগঞ্জে শ্রমিকলীগের আলোচনা সভা

অনলাইন ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জাতীয় শোক দিবসে চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গত শুক্রবার বিকালে চন্দ্রগঞ্জ বাজার গণমিলনায়তনে চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাপ ফারুক পিংকু।

এছাড়াও লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা সাহাব উদ্দিন, জেলা শ্রমিকলীগ নেতা ইউছুপ পাটোয়ারী, বেল্লাল কারী সহ জেলা, থানা এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী উপস্থিত থাকলেও ছিলেন না লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ। উক্ত অনুষ্ঠানে মুনছুর আহম্মদকে না দেখে নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।