চাটখিলে ফার্নিচার ব্যবসায়ীর লাশ উদ্ধার

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের সাতবাড়িয়া খাল পাড় থেকে মহসিন হোসেন কালা মিয়া (৪০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারকৃত ব্যক্তি হিরাপুর মিদ্দা বাড়ির মৃত. আবুল কাশেম এর ছেলে এবং স্থানীয় ইসলামপুর বাজারের ফার্নিচার ব্যবসায়ী। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে পুলিশ স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ উদ্ধারকারী পুলিশ পরিদর্শক নুরুল আমিন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি হত্যাকান্ড। লাশের শরীরে ও গোপানাঙ্গে রক্তক্ষরনের চিহ্ন রয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। এই ব্যাপারে আইগত ব্যবস্থা গ্রহন করা হবে।
