চাটখিলে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাটখিল(নোয়াখালীপ্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু হানিফ সদস্যসচিব শাহজাহান রানা,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল,পৌর বিএনপির আহবায়ক দেওয়ান শামসুল আরেফিন শামিম প্রমূখ।
বক্তারা বলেন গত ২৬ তারিখে আমাদের জনসভা কে বানচাল করার জন্য ছাএলীগ যুবলীগ পুলিশ কে সাথে নিয়ে আমাদের সভা মঞ্চ ভাংচুর করে এবং অস্ত্র লাঠিশোঠা নিয়ে উপজেলা সদরে ত্রাসের রাজত্ব কায়েম করেন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে জনসভায় আসার পথে তাদের উপর হামলা করে।
এদিকে পুলিশ ২৫ তারিখ থেকে আমাদের নেতা কর্মীদের বিনা মামলায় গ্রেফতার করে থানায় নিয়ে পুলিশ বাদী হয়ে বিস্ফোরক মামলা দিয়ে ৪ জন কে আসামি করে অজ্ঞাত আরও ২০০/২৫০ নামে মিথ্যা মামলা দায়ের করেন।
বক্তারা আরও বলেন যত হামলা মামলা নির্যাতন করুক বিএনপিকে রাজপথ থেকে সরানো যাবেনা এই অবৈধ সরকারের পতন অনিবার্য তাদের পতন ঘটিয়ে আমরা ঘরে ফিরবো।
