দুমকিতে গভীর রাতে গাছ পড়ে বসতঘর বিধ্বস্ত !

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে গভীর রাতে বাতাসে রেইনট্রি গাছ উপড়ে পরে একটি বসতঘর বিধ্বস্ত হয়েছে। উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানী গ্রামে মঙ্গলবার গভীর রাতে এ বিধ্বস্তের ঘটনাটি ঘটে তবে এতে কেউ হতাহত হয়নি।
জানা যায়, গত রবিবার সকাল থেকে দিনভর ভারি বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়ে। প্রবল বৃষ্টিতে উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের নলদোয়ানী গ্রামে মঙ্গলবার গভীর রাতে গাছ উপড়ে জনৈক মোঃ মিজানুর রহমানের বসতঘর বিধ্বস্ত হয়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
মিজানুরের বৃদ্ধ বাবা নুরু হাওলাদার বলেন, আমার পরিবারে কেউ চাকরিজীবী নেই। আমার ছেলেরা দিনমজুরি কাজ করে। দিনশেষে এই ঘরডার মধ্যে সবাই থাকি আজ তাও শেষ হয়ে গেলো! এখন আমরা এই বৃষ্টির মধ্যে কই থাকমু?
দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান  বলেন, গাছ পরে বসতঘর বিধ্বস্তের খবর পেয়েছি। ইতোমধ্যে আমি পরিদর্শনও করেছি এবং  ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট বিভাগ ও ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়েছে।

Share this news as a Photo Card

16 September 2022

দুমকিতে গভীর রাতে গাছ পড়ে বসতঘর বিধ্বস্ত !

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে