হাকিমপুর উপজেলা শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত নওশাদ আলী

শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি:

জাতীয় প্রাথমিক শিক্ষক পদক ২০২২ প্রতিযোগীতায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের হাতিশোঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদ আলী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউটস শিক্ষক নির্বাচিত হয়েছেন।

জাতীয় শিক্ষা পদক ২০২২ এর উপজেলা বাচাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলমের সভাপতিত্বে বাছাই কমিটি তাকে নির্বাচিত করেন।

করোনা কালিন সময়ে তিনি অন-লাইনে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের নিয়মিত অনলাইন ক্লাস নিতেন। জুম প্লাটফর্মে, ফেসবুক লাইফ, ক্লাস সহ গুগল মিটে প্রায় শতাধিক ক্লাস নিয়েছেন তিনি।

তিনি একজন সংগীত এর মাস্টার ট্রেনার।এছাড়া তিনি কাব স্কাউটিং স্বেচ্ছাসেবকমূলক কাজে সরাসরি সম্পৃক্ত থাকেন। আগামী ২০ সেপ্টেম্বর তিনি দিনাজপুর জেলায় শ্রেষ্ঠ কাব স্কাউটস শিক্ষক প্রতিযোগীতায় অংশগ্রহন করবেন। তিনি সকলের নিটক দোয়া চেয়েছেন।

 

Share this news as a Photo Card

19 September 2022

হাকিমপুর উপজেলা শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত নওশাদ আলী

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে