দুকিতে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মোৎসব পালন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আ’লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন  জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মোৎসব পালিত হয়েছে।
উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল বুধবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়। বিকেল ৩টায় জন্মদিনের কেক কেটে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় স্কয়ারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আকন সেলিমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, মিজানুর রহমান সিকদার, সৈয়দ গোলাম মর্তুজাসহ উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষনেতৃবৃন্দ প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ইউনিট পর্যায়ের আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সরকারি জনতা ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও অনুরূপ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।